দোকানের হিসাব রাখার সবচেয়ে সহজ অ্যাপ
বিক্রি, কেনা, খরচ আর বাকির হিসাব এক জায়গায়। ইন্টারনেট ছাড়াও চলে, নেট এলে নিজে থেকেই মিলিয়ে নেয়। খাতা-কলমের ঝামেলা ছাড়াই দিনের হিসাব দিনেই শেষ।
ফ্রি। ব্রাউজারেই চলে, কিছু ইনস্টল করতে হয় না।
কী কী করা যায়
একটি দোকানের দিনের কাজ যা যা লাগে।
বিক্রি আর কেনা
কয়েক সেকেন্ডে এক একটা এন্ট্রি। পণ্য, পরিমাণ, দাম — হিসাব নিজে থেকেই হয়ে যায়।
বাকির খাতা
কে কত পাবে, কাকে কত দিতে হবে — খদ্দের আর সরবরাহকারী ধরে ধরে।
স্টক
কোন পণ্য কত আছে, কোনটা শেষের পথে। কেনা-বেচার সঙ্গে নিজে থেকেই কমে-বাড়ে।
খরচ
দোকানভাড়া, বিদ্যুৎ, যাতায়াত — দোকানের খরচ আলাদা করে লেখা থাকে।
রিপোর্ট
দৈনিক হিসাব, নগদ খতিয়ান, স্টক রিপোর্ট আর মাসিক হিসাব — এক জায়গায়।
ইন্টারনেট ছাড়াই
নেট না থাকলেও সব কাজ চলে। নেট এলে ফোন আর কম্পিউটারের হিসাব নিজে থেকেই মিলে যায়।
কাদের জন্য
মুদি দোকান, হার্ডওয়্যার, কসমেটিকস, ফার্মেসি, কাপড়ের দোকান, শুঁটকি আর পাইকারি ব্যবসা — যেখানে প্রতিদিন বাকি আর স্টকের হিসাব রাখতে হয়। একজন মালিক, কয়েকজন কর্মচারী, একাধিক দোকান — সবই চলে।
Takvaro in English
Takvaro is a shop accounting app built for Bangladesh. It keeps a small shop's books without a paper ledger: sales, purchases, expenses, customer dues, supplier payables and stock.
Offline first
Every entry is written on the device. When a connection returns it syncs by itself, across phone and computer.
Dues you can trust
Per-customer and per-supplier balances, kept from the entries themselves rather than typed in twice.
Stock and cost
On-hand quantity, average cost, stock value and margin, updated by each sale and purchase.
Staff and shops
Invite staff with their own roles, and run more than one shop from the same account.
সাধারণ প্রশ্ন
- তাকভারো কি ফ্রি?
- হ্যাঁ। দোকানের দৈনন্দিন হিসাবের কাজগুলো ফ্রিতেই করা যায়।
- ইন্টারনেট ছাড়া চলবে?
- চলবে। নেট ছাড়াই বিক্রি, কেনা আর খরচ লেখা যায়; নেট এলে নিজে থেকেই সার্ভারে চলে যায়।
- ফোন আর কম্পিউটার দুটোতেই চলবে?
- হ্যাঁ। অ্যান্ড্রয়েড অ্যাপ আর ব্রাউজার — একই হিসাব দুই জায়গাতেই দেখা যায়।
- কর্মচারীকে দেওয়া যাবে?
- যাবে। কর্মচারী, ম্যানেজার আর অংশীদারের জন্য আলাদা আলাদা অনুমতি আছে।
- আমার হিসাব কি নিরাপদ?
- প্রতিটি দোকানের হিসাব আলাদা রাখা হয়, আর যোগাযোগ এনক্রিপ্ট করা।